www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » নিয়মিত পোষ্ট » আগামী ১৭ জানুয়ারী, শনিবার, কুমিল্লায় ‘ইসলামী সমাজ’ এর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।

আগামী ১৭ জানুয়ারী, শনিবার, কুমিল্লায় ‘ইসলামী সমাজ’ এর শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।

islamisomaj, Obosthan Kormosuchi
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সম্মানিত সূধী,
আগামী ১৭ জানুয়ারী ২০২৬ ঈসায়ী, (শনিবার), সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত,  ইসলামী সমাজ এর কেন্দ্রে- কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ী বালুর মাঠে, “গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থা, আল-কুরআন বিরোধী সকল সংবিধান এবং সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে এবং সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে ‘ইসলাম’ প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে”- শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত “শান্তিপূর্ণ অবস্থান” কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন- আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর সাহেব ।
উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহনের সু-ব্যবস্থা আছে।
উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
#বিঃদ্রঃ ইসলামী সমাজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির সার্বিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ।
সকলকে যথা সময়ে উক্ত লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উপরে যান