www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » নিয়মিত পোষ্ট » আল-কুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় দেশ ও জাতির মানুষ দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে- আমীর, ইসলামী সমাজ।

আল-কুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় দেশ ও জাতির মানুষ দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে- আমীর, ইসলামী সমাজ।

ইসলামী সমাজ, ইফতার মাহফিল, টঙ্গী, গাজীপুর
‘ইসলামী সমাজ’ এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামীন তাঁরই সর্বশেষ নাবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর উপর পবিত্র আল-কুরআন নাযিলের কাজ শুরু করে ২৩ বছরে পুরো কুরআন নাফিল সু-সম্পন্ন করেন এবং আল-কুরআনের আইন-বিধানের ভিত্তিতে মদীনায় পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আল-কুরআন’ই মানুষের সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামীন প্রদত্ত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র সংবিধান। তিনি বলেন, দীর্ঘকাল পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে আল-কুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত হয়ে আছে। বাংলাদেশে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্রের ভিত্তিতে আল-কুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় দেশ ও জাতির মানুষ দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে।

‘ইসলামী সমাজ’ টঙ্গী থান শাখা’র উদ্যোগে- আজ ৬ মার্চ ২০২৬ইং, শুক্রবার, সকাল ৯ টায় (মহিলাদের) এবং দুপুর ২.৩০ টায় (পুরুষদের), ‘গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর, মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “রমযানের গুরুত্ব ও আল-কুরআন নাযিলের উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের উপায়” বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী সমাজের আমীর বলেন, আল-কুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশ ও জাতির মানুষকে মুক্ত করে আল-কুরআনের আইন-বিধানের ভিত্তিতে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর অনুসরণ ও অনুকরণে সমাজ ও রাষ্ট্র গঠিত এবং পরিচালিত হলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকলের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে, সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে, ফলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। তখনই আল-কুরআন নাযিলের উদ্দেশ্য বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্রের অধীনে জোট-ভোট ও নির্বাচন বা সশস্ত্র লড়াই ইত্যাদির কোনটাই আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় ঈমানদারগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতি নয়া ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে গঠিত ও পরিচালিত জাহিলি সমাজের বিপরীতে ‘ইসলামী সমাজ’ গঠন আন্দোলন’ই আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় ঈমানদারগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের কুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতি।
‘ইসলামী সমাজ’ ‘আল্লাহর রাসূল হযরত মুহামম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতেই গণতন্ত্র ও আল-কুরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ এবং দৃঢ় অবস্থান গ্রহণ করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার আন্তরীক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল-কুরআন বিরোধী সংবিধানের অধীন থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে তিনি সমাজ ও রাষ্ট্রে আল-কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার শান্তিপূর্ণ প্রচেষ্টায় শামিল হওয়ার আহবান জানান।
ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল-৩ এর দায়িত্বশীল জনাব মোঃ সেলিম মোল্লা’র সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী সমাজ এর কেন্দ্রীয় দায়িত্বশীল- জনাব মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, মোঃ নূরুদ্দিন, হাফিজুর রহমান, মিনহাজ উদ্দিন ও মোস্তফা জামিল সাদসহ আরও অনেকে।
Iftar Mahfil Tongi, islamisomaj