www.islamisomaj.com islamisomaj, islami somaj, ইসলামী সমাজ, ইসলামী সমাজ অফিসিয়াল ওয়েব সাইট, আমীর ইসলামী সমাজ, দাওয়াতী সংঘঠন, ইসলাম, islamisomaj.com
সর্বশেষ:
Home » নিয়মিত পোষ্ট » আলহামদুলিল্লাহ, মহান রবের ইচ্ছা ও একান্ত দয়ায় ইসলামী সমাজের আটককৃত নেতা ও কর্মীগণ মুক্তি লাভ করেছেন- আমীর, ইসলামী সমাজ।

আলহামদুলিল্লাহ, মহান রবের ইচ্ছা ও একান্ত দয়ায় ইসলামী সমাজের আটককৃত নেতা ও কর্মীগণ মুক্তি লাভ করেছেন- আমীর, ইসলামী সমাজ।

islamisomaj

#ইনসাফপূর্ণ কল্যাণকর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে আল-কুরআনকে সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে ধারাবাহিকভাবে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠা করা, তাহলেই সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে। এ লক্ষেই ইসলামী সমাজের নেতা ও কর্মীগণ নিজেদের সময় ও অর্থ খরচ করে শান্তিপূর্ণ দাওয়াতী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

#ইসলামী_সমাজ এর আমীর বলেন, শান্তিপূর্ণ দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৭ জানুয়ারি ২০২৬ইং, শনিবার, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, ‘ইসলামী সমাজ’ এর কেন্দ্র—কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ী বালুর মাঠে “ইসলাম বিরোধী সকল মতবাদ এবং আল-কুরআন বিরোধী সকল সংবিধানসহ সকল প্রকার দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে” শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
#শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী সফল করার লক্ষ্যে দেশব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত প্রচার কার্যক্রম চলাকালীন ৭ জানুয়ারি ২০২৬ ইং, পঞ্চগড় জেলা শহরে প্রচারকালে ‘ইসলামী সমাজ’ ময়মনসিংহ বিভাগের দায়িত্বশীল সোলায়মান কবীর, রংপুর বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম মিঠু, সহকারী দায়িত্বশীল হুমায়ূন কবীর এবং পঞ্চগড় জেলা দায়িত্বশীল নুরুল ইসলাম পঞ্চগড় সদর থানা প্রশাসন কর্তৃক আটক হয়ে পঞ্চগড় জেলা কারাগারে কারাবরণ করেন।
একথার উল্লেখ করে ইসলামী সমাজের আমীর আজ এক বিবৃতিতে বলেন, “আলহামদুলিল্লাহ, আজ মহান রবের ইচ্ছা ও একান্ত দয়ায় ইসলামী সমাজের আটককৃত নেতা ও কর্মীগণ জামিনে আজ মুক্তি লাভ করেছেন। তিনি সমাজ ও রাষ্ট্রে সু-শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজের সকল শান্তিপূর্ণ কর্মসূচীতে অংশগ্রহণ করার আন্তরিক আহ্বান জানিয়ে সকলের কল্যাণে বিশেষ দোয়া করেন।
উপরে যান