আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সম্মানিত সূধী,
আগামী ১৭ জানুয়ারী ২০২৬ ঈসায়ী, (শনিবার), সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত, ইসলামী সমাজ এর কেন্দ্রে- কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন কুশিয়ারা বাজার সংলগ্ন খানবাড়ী বালুর মাঠে, “গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থা, আল-কুরআন বিরোধী সকল সংবিধান এবং সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস ও উগ্রপন্থার বিরুদ্ধে এবং সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে ‘ইসলাম’ প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে”- শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত “শান্তিপূর্ণ অবস্থান” কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন- আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর সাহেব ।
উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহনের সু-ব্যবস্থা আছে।
উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
#বিঃদ্রঃ ইসলামী সমাজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে উক্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির সার্বিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ।
সকলকে যথা সময়ে উক্ত লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

